সংবাদ

পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৮:০৮ পিএম

পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী
আকস্মিক সাক্ষাতে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দীর্ঘদিনের পদোন্নতি বঞ্চনার অভিযোগ নিয়ে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক সাক্ষাতের সুযোগ চেয়েছিলেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের চিকিৎসকরা। আনুষ্ঠানিক সেই সাক্ষাতের আগেই প্রধানমন্ত্রী তারেক রহমানের অনানুষ্ঠানিক সাক্ষাৎ পেয়ে গেলেন তারা।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে নিজের কার্যালয় থেকে সংসদ ভবনে যাওয়ার সময় প্রধানমন্ত্রী হেঁটে গেট পর্যন্ত আসেন। এ সময় পদোন্নতি বঞ্চিত চিকিৎসকরা তাঁর কাছে গিয়ে নিজেদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ের সঙ্গে তাদের দাবির আবেদনপত্র গ্রহণ করেন।

বর্ণালী নামের এক পদবঞ্চিত চিকিৎসক প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। চিকিৎসকদের আবেদনপত্র অনুযায়ী, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মোট ১ হাজার ৮২১ জন কর্মকর্তা দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চনার শিকার হচ্ছেন। 

তাঁদের দাবি, প্রয়োজনীয় যোগ্যতা, জ্যেষ্ঠতা ও সব শর্ত পূরণ করা সত্ত্বেও বিগত অন্তর্বর্তী সরকারের আমলে কোনো যৌক্তিক কারণ ছাড়াই তাঁদের পদোন্নতি দেওয়া হয়নি।

ফলে প্রশাসনিক কাঠামোয় অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেক জুনিয়র কর্মকর্তা পদোন্নতি পেয়ে সিনিয়রদের ওপর দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ চিকিৎসকদের।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী খুব মনোযোগ সহকারে চিকিৎসকদের বক্তব্য শুনেছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে বঞ্চনার অভিযোগ সম্বলিত তাদের লিখিত আবেদন তিনি গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রীর এমন আন্তরিকতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পদবঞ্চিত চিকিৎসকরা। তাঁরা জানান, প্রধানমন্ত্রী ইচ্ছে করলে তাঁর গাড়িতে চড়ে চলে যেতে পারতেন, কিন্তু তিনি তাঁদের সঙ্গে কথা বলেছেন। এখন প্রধানমন্ত্রী নিজেই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশা করছেন তাঁরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৬ মে ২০২৬

পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত