সংবাদ

রাতেই ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ মে ২০২৬, ১০:০৬ পিএম

রাতেই ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের নয়টি অঞ্চলের ওপর দিয়ে আজ শুক্রবার (১৫ মে) রাতের মধ্যে ঝড় বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নৌবন্দরে ১ নম্বর সতর্কসংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার দুপুর ৩টা থেকে রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ঝড়ের সময় নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অপরদিকে, কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় দুপুর ১২টার পর থেকে রাত ১২টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিনি বিভাগভিত্তিক সম্ভাবনার একটি চিত্রও তুলে ধরেছেন। ঢাকা বিভাগে রাত ১০টার মধ্যে কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মুন্সীগঞ্জ ও ঢাকা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগে রাত ১২টার মধ্যে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় বৃষ্টির সম্ভাবনা। 

বরিশাল বিভাগে রাত ১০টার মধ্যে বিভাগের কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রংপুর বিভাগে রাত ১০টার পর থেকে ভোর ৪টার মধ্যে বিভাগের বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগের সব জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। ময়মনসিংহ বিভাগে সব জেলায় শনিবার সকাল ৮টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৫ মে ২০২৬

রাতেই ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত