সংবাদ

আলীকদমে ডায়রিয়া ও হামের উপসর্গে গৃহবধূর মৃত্যু

প্রতিনিধি, বান্দরবান
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০২:৪১ পিএম

আলীকদমে ডায়রিয়া ও হামের উপসর্গে গৃহবধূর মৃত্যু
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সংপ্রং ম্রো। ছবি : সংবাদ

বান্দরবানের আলীকদমে হামের লক্ষণ ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সংপ্রং ম্রো (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত সংপ্রং ম্রো উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভেওলা পাড়ার হংগ্রী ম্রোর মেয়ে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত বুধবার হামের উপসর্গ ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় সংপ্রং ম্রোকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আজ সকালে সেখানে তার মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, শরীরে হামের লক্ষণ থাকলেও মূলত ডায়রিয়াজনিত তীব্র পানিশূন্যতার কারণে তার মৃত্যু হয়েছে।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. হানিফ বলেন, নিহত নারীর শরীরে হামের উপসর্গ থাকলেও মৃত্যুর প্রধান কারণ ছিল ডায়রিয়াজনিত পানিশূন্যতা। ১৮ বছরের বেশি বয়স হওয়ায় তার হামে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকলেও কিছু লক্ষণ দেখা গিয়েছিল। তিনি আরও জানান, কুরুকপাতা ইউনিয়নের দুর্গম পাড়াগুলোতে বিশুদ্ধ পানির চরম সংকট রয়েছে। ঝরনা বা খালের দূষিত পানি পান করার কারণেই স্থানীয় বাসিন্দারা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন।

উল্লেখ্য, গত দুই মাসে আলীকদম উপজেলায় হামের উপসর্গ নিয়ে পাঁচজন এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৫ মে ২০২৬

আলীকদমে ডায়রিয়া ও হামের উপসর্গে গৃহবধূর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

বান্দরবানের আলীকদমে হামের লক্ষণ ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সংপ্রং ম্রো (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত সংপ্রং ম্রো উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভেওলা পাড়ার হংগ্রী ম্রোর মেয়ে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত বুধবার হামের উপসর্গ ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় সংপ্রং ম্রোকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আজ সকালে সেখানে তার মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, শরীরে হামের লক্ষণ থাকলেও মূলত ডায়রিয়াজনিত তীব্র পানিশূন্যতার কারণে তার মৃত্যু হয়েছে।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. হানিফ বলেন, নিহত নারীর শরীরে হামের উপসর্গ থাকলেও মৃত্যুর প্রধান কারণ ছিল ডায়রিয়াজনিত পানিশূন্যতা। ১৮ বছরের বেশি বয়স হওয়ায় তার হামে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকলেও কিছু লক্ষণ দেখা গিয়েছিল। তিনি আরও জানান, কুরুকপাতা ইউনিয়নের দুর্গম পাড়াগুলোতে বিশুদ্ধ পানির চরম সংকট রয়েছে। ঝরনা বা খালের দূষিত পানি পান করার কারণেই স্থানীয় বাসিন্দারা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন।

উল্লেখ্য, গত দুই মাসে আলীকদম উপজেলায় হামের উপসর্গ নিয়ে পাঁচজন এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত