সংবাদ

হঠাৎ লাইনচ্যুত সিল্ক সিটি, ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ১২:২৯ পিএম

হঠাৎ লাইনচ্যুত সিল্ক সিটি, ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ের এই স্টেশনে দুর্ঘটনাটি ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টা ৫৫ মিনিটে শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছে। এ সময় হঠাৎ ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনার পর ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি নিকটস্থ সয়দাবাদ স্টেশনে আটকে পড়ে।

শহীদ এম মনসুর আলী স্টেশনের বুকিং সহকারী হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনটি স্টেশনে প্রবেশের পরপরই একটি বগি লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে কোনো যাত্রী হতাহত হননি।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পিডাব্লিউআই) আহসানুর রহমান জানান, পাবনার ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। উদ্ধারকাজ শেষ হলেই ওই লাইনে ট্রেন চলাচল পুনরায় শুরু হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

হঠাৎ লাইনচ্যুত সিল্ক সিটি, ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ের এই স্টেশনে দুর্ঘটনাটি ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টা ৫৫ মিনিটে শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছে। এ সময় হঠাৎ ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনার পর ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি নিকটস্থ সয়দাবাদ স্টেশনে আটকে পড়ে।

শহীদ এম মনসুর আলী স্টেশনের বুকিং সহকারী হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনটি স্টেশনে প্রবেশের পরপরই একটি বগি লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে কোনো যাত্রী হতাহত হননি।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পিডাব্লিউআই) আহসানুর রহমান জানান, পাবনার ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। উদ্ধারকাজ শেষ হলেই ওই লাইনে ট্রেন চলাচল পুনরায় শুরু হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত