সংবাদ

ফের বিতর্কের মুখে পাভেলের আরও পাঁচ মিনিটের ভিডিও ফাঁস

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পিএম

ফের বিতর্কের মুখে পাভেলের আরও পাঁচ মিনিটের ভিডিও ফাঁস

‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন চাঞ্চল্য। সম্প্রতি ৪৫ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার রেশ কাটতে না কাটতেই এবার তার প্রায় পাঁচ মিনিটের আরও একটি নতুন ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

এই নতুন ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। তবে ছড়িয়ে পড়া এই ভিডিওটির সত্যতা কিংবা এটি কবে ও কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর পাভেলের ওই ৪৫ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ্যে আসে। সেখানে অশালীন অঙ্গভঙ্গির পাশাপাশি তাকে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখা যায় বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে। ওই সময় বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা তৈরি হলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন এই অভিনেতা।

সে সময় গণমাধ্যমকে পাভেল বলেছিলেন, “ভিডিওতে থাকা ওই নারী আমার বান্ধবী, এর বাইরে আমাদের অন্য কোনো সম্পর্ক নেই।”

তবে প্রথম দফার ঘটনার পর এবার প্রায় পাঁচ দীর্ঘ দৈর্ঘ্যের আরেকটি ভিডিও সামনে আসায় তাকে নিয়ে নতুন করে সমালোচনা শুরু হলেও এ বিষয়ে অভিনেতার পক্ষ থেকে নতুন কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে দুই বাংলায় দারুণ পরিচিতি পান সাইদুর রহমান পাভেল। ওই প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন তিনি।

পরবর্তীতে দেশে ফিরে নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়ে নিয়মিত হন পাভেল। তবে তার অভিনয় ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় কাজল আরেফিন অমি পরিচালিত আলোচিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’।

এই নাটকে ‘জাকির হোসেন নেইমার’ বা ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে দেশের দর্শকদের মাঝে অভূতপূর্ব জনপ্রিয়তা অর্জন করেন এই ছোটপর্দার তারকা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফের বিতর্কের মুখে পাভেলের আরও পাঁচ মিনিটের ভিডিও ফাঁস

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত