সংবাদ

গোয়ালন্দে অস্ত্র-ককটেলসহ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম

গোয়ালন্দে অস্ত্র-ককটেলসহ সন্ত্রাসী গ্রেপ্তার
ছবি : সংবাদ

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটার গান), দুটি তাজা কার্তুজ ও ১০টি ককটেলসদৃশ বস্তুসহ মো. ইসলাম সেক ওরফে আকাশ (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর এসআরবি-১০ কোম্পানির সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার।

গ্রেপ্তার ইসলাম সেক গোয়ালন্দ উপজেলার ভোলাই মাতবর পাড়ার এরশাদ সেকের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এসআরবি-১০ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার দক্ষিণ উজানচর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, দুটি তাজা কার্তুজ এবং ১০টি ককটেলসদৃশ বস্তুসহ ইসলাম সেককে হাতেনাতে আটক করা হয়।

এসআরবি-১০-এর সহকারী পরিচালক তপন সরকার বলেন, গ্রেপ্তার ইসলাম সেকের বিরুদ্ধে আগের দুটি অস্ত্র মামলা ও একটি চাঁদাবাজি মামলা রয়েছে। অপরাধের শিকার হওয়ার ঝুঁকিমুক্ত পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাঁকে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

গোয়ালন্দে অস্ত্র-ককটেলসহ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটার গান), দুটি তাজা কার্তুজ ও ১০টি ককটেলসদৃশ বস্তুসহ মো. ইসলাম সেক ওরফে আকাশ (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর এসআরবি-১০ কোম্পানির সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার।

গ্রেপ্তার ইসলাম সেক গোয়ালন্দ উপজেলার ভোলাই মাতবর পাড়ার এরশাদ সেকের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এসআরবি-১০ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার দক্ষিণ উজানচর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, দুটি তাজা কার্তুজ এবং ১০টি ককটেলসদৃশ বস্তুসহ ইসলাম সেককে হাতেনাতে আটক করা হয়।

এসআরবি-১০-এর সহকারী পরিচালক তপন সরকার বলেন, গ্রেপ্তার ইসলাম সেকের বিরুদ্ধে আগের দুটি অস্ত্র মামলা ও একটি চাঁদাবাজি মামলা রয়েছে। অপরাধের শিকার হওয়ার ঝুঁকিমুক্ত পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাঁকে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত