বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণের তালিকায় বুধবার (৫ আগস্ট) ঢাকার অবস্থান ৩১তম। সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মানবিষয়ক প্রযুক্তি কোম্পানি আইকিউএয়ারের (IQAir) রিয়েল-টাইম র্যাঙ্কিং অনুযায়ী, বুধবার সকালের দিকে ঢাকার বায়ুমানের স্কোর ছিল ৮১, যা ‘মডারেট’ বা মাঝারি হিসেবে বিবেচিত হয়।
আইকিউএয়ারের তথ্যমতে, দূষিত শহরের তালিকায় বুধবার শীর্ষে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা, যার স্কোর ২২৬ (খুবই অস্বাস্থ্যকর)। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৭৫ এবং তৃতীয় স্থানে থাকা কুয়েত সিটির স্কোর ১৬৪।
বায়ুমানের সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর থাকলে তাকে ‘ভালো’ বলা হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ বা গ্রহণযোগ্য মান হিসেবে গণ্য করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর হলে তাকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলা হয়। একইভাবে ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ বা দুর্যোগপূর্ণ হিসেবে ধরা হয়।
বাংলাদেশে সাধারণত শীতকালে বায়ুদূষণ চরম আকার ধারণ করে এবং বর্ষাকালে বৃষ্টির প্রভাবে মান কিছুটা উন্নত হয়। তবে বছরের দীর্ঘ সময় ধরেই ঢাকা বিশ্বের অন্যতম দূষিত শহরের তালিকায় উপরের দিকে অবস্থান করে।
\

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন