সংবাদ

‘আমেরিকার সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ’

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ০৭:১৬ পিএম

‘আমেরিকার সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ’

​যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দেয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানানো হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এই তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি বিভিন্ন কৌশলগত ও মানবিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

​সাক্ষাৎকালে মানবিক সহায়তা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা ও অবদানের প্রশংসা করা হয়। এ সময় প্রধানমন্ত্রী ১৯৯১ সালে বাংলাদেশে আঘাত হানা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পর মার্কিন যুক্তরাষ্ট্রের চালানো উদ্ধার অভিযান প্রসঙ্গে বলেন, "অপারেশন সি অ্যাঞ্জেলস"-এর কথা আমরাকর্মকর্তারা

জবাবে মার্কিন কমান্ডার স্টিফেন কোহলার বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক নৌমহড়ায় অংশগ্রহণের বিষয়টি তুলে ধরে জানান, আগামী নভেম্বরে বাংলাদেশে ‘কো-অপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং (ক্যারাট)’ মহড়া অনুষ্ঠিত হবে।

এছাড়া তিনি সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘সি ভিশন এক্সারসাইজ’-এ বাংলাদেশের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, ভবিষ্যতে ‘রিম অব দ্য প্যাসিফিক (রিমপ্যাক)’ মহড়া ও নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমেও বাংলাদেশ অংশ নেবে বলে আমরা প্রত্যাশা করছি।

​বৈঠকে দুই দেশের মধ্যে জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট (জিসোমিয়া) সংক্রান্ত পারস্পরিক বোঝাপড়া ও অগ্রগতির বিষয় নিয়েও আলোচনা হয়।

মার্কিন কমান্ডার স্টিফেন কোহলার সন্তোষ প্রকাশ করে বলেন, "বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করার ক্ষেত্রে অনেক সুযোগ রয়েছে।"

এছাড়া তিনি আফ্রিকার বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সাহসী অবদানের ভূয়সী প্রশংসা করেন। এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, "বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে।"

​বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালকসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

‘আমেরিকার সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ’

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত