সংবাদ

বৈষম্যহীন দেশ গড়তে জুলাইয়ের চেতনা ধারণের আহ্বান বাকৃবি উপাচার্যের

প্রতিনিধি, বাকৃবি
প্রতিনিধি, বাকৃবি
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, ০৪:০৪ পিএম

বৈষম্যহীন দেশ গড়তে জুলাইয়ের চেতনা ধারণের আহ্বান বাকৃবি উপাচার্যের
শহীদদের সম্মানে বাকৃবিতে সম্মাননা ও বিজয় র‍্যালি। ছবি : সংবাদ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান মুক্তিকামী জনগণের আত্মত্যাগ, সাহস ও গণতান্ত্রিক চেতনার এক অনন্য স্মারক। তিনি সবাইকে জুলাইয়ের চেতনা ধারণ করে একটি উন্নত, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একযোগে কাজ করার আহ্বান জানান।

ঐতিহাসিক ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) বাকৃবির সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, “আমি ১৯৫২, ১৯৬৯, ১৯৭১, ১৯৯০ এবং সর্বশেষ ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে জীবনদানকারী সব শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাদের আত্মত্যাগ আমাদের নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। সংশ্লিষ্ট পরিবারগুলোর প্রতি আমাদের সমবেদনা ও শুভকামনা সব সময় থাকবে।”

দিবসটি পালনে জাতীয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। সকালে শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে উপাচার্যের নেতৃত্বে প্রশাসন ভবন থেকে একটি বিজয় র‍্যালি বের করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. শহীদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. রফিকুল ইসলাম সরদার।

প্রধান অতিথির বক্তব্যে আবু ওয়াহাব আকন্দ বলেন, ১৯৫২ থেকে ২০২৪ পর্যন্ত সব ন্যায্য গণ-আন্দোলনের শহীদরা জাতির গর্ব। তিনি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

বৈষম্যহীন দেশ গড়তে জুলাইয়ের চেতনা ধারণের আহ্বান বাকৃবি উপাচার্যের

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত