সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের আলোকচিত্র প্রদর্শনী

প্রতিনিধি, বরিশাল
প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ০৬:০০ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের আলোকচিত্র প্রদর্শনী
ছবি : সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) উদ্যোগে ‘জুলাইয়ের প্রথম স্বাধীন ক্যাম্পাস : গণমাধ্যমের চোখে বরিশাল বিশ্ববিদ্যালয়’ শীর্ষক এক দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নিচতলায় (গ্রাউন্ড ফ্লোর) এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

দুপুর ১২টায় প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল। প্রদর্শনীতে জুলাই আন্দোলনের বিভিন্ন মুহূর্তের ৩০টি আলোকচিত্র এবং ববিসাস সদস্যদের জাতীয় দৈনিকে প্রকাশিত ৬টি বিশেষ প্রতিবেদন স্থান পায়। ছবিগুলোতে বরিশালের ছাত্র-জনতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগ্রাম, প্রতিরোধ ও ত্যাগের নানা দৃশ্য ফুটে ওঠে।

উদ্বোধনকালে উপাচার্য মামুন অর রশিদ বলেন, ‘জুলাই অভ্যুত্থানের লুকিয়ে থাকা স্মৃতিগুলো এই আয়োজনের মাধ্যমে সুন্দরভাবে উঠে এসেছে। জুলাইয়ের যোদ্ধাদের ত্যাগ আমরা যথাযথভাবে মূল্যায়ন করব।’ এ ধরনের আয়োজনের জন্য তিনি সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু বলেন, ফ্যাসিবাদী সরকারের নির্যাতনের বিরুদ্ধে ছাত্র-জনতার সেই সংগ্রামের স্মৃতি ধরে রাখতে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আব্দুল আলিম বছির, প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দীনসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ববিসাসের সভাপতি মো. রবিউল ইসলাম জানান, আগামীতেও তাঁরা এ ধরনের জনবান্ধব কর্মসূচি অব্যাহত রাখবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের আলোকচিত্র প্রদর্শনী

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) উদ্যোগে ‘জুলাইয়ের প্রথম স্বাধীন ক্যাম্পাস : গণমাধ্যমের চোখে বরিশাল বিশ্ববিদ্যালয়’ শীর্ষক এক দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নিচতলায় (গ্রাউন্ড ফ্লোর) এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

দুপুর ১২টায় প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল। প্রদর্শনীতে জুলাই আন্দোলনের বিভিন্ন মুহূর্তের ৩০টি আলোকচিত্র এবং ববিসাস সদস্যদের জাতীয় দৈনিকে প্রকাশিত ৬টি বিশেষ প্রতিবেদন স্থান পায়। ছবিগুলোতে বরিশালের ছাত্র-জনতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগ্রাম, প্রতিরোধ ও ত্যাগের নানা দৃশ্য ফুটে ওঠে।

উদ্বোধনকালে উপাচার্য মামুন অর রশিদ বলেন, ‘জুলাই অভ্যুত্থানের লুকিয়ে থাকা স্মৃতিগুলো এই আয়োজনের মাধ্যমে সুন্দরভাবে উঠে এসেছে। জুলাইয়ের যোদ্ধাদের ত্যাগ আমরা যথাযথভাবে মূল্যায়ন করব।’ এ ধরনের আয়োজনের জন্য তিনি সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু বলেন, ফ্যাসিবাদী সরকারের নির্যাতনের বিরুদ্ধে ছাত্র-জনতার সেই সংগ্রামের স্মৃতি ধরে রাখতে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আব্দুল আলিম বছির, প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দীনসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ববিসাসের সভাপতি মো. রবিউল ইসলাম জানান, আগামীতেও তাঁরা এ ধরনের জনবান্ধব কর্মসূচি অব্যাহত রাখবেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত