সংবাদ

লৌহজংয়ে পদ্মা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

মো. সুবিন, লৌহজং (মুন্সীগঞ্জ)
মো. সুবিন, লৌহজং (মুন্সীগঞ্জ)
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, ০৫:৪২ পিএম

লৌহজংয়ে পদ্মা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। বুধবার (৪ আগস্ট) সকালে উপজেলার কনকসার এলাকার খেয়াঘাটসংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে স্থানীয় বাসিন্দারা নদীর পাড়ে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে খবর পেয়ে মাওয়া নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। পুলিশের ধারণা, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। মরদেহটিতে পচন ধরায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় লৌহজং থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

লৌহজংয়ে পদ্মা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। বুধবার (৪ আগস্ট) সকালে উপজেলার কনকসার এলাকার খেয়াঘাটসংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে স্থানীয় বাসিন্দারা নদীর পাড়ে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে খবর পেয়ে মাওয়া নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। পুলিশের ধারণা, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। মরদেহটিতে পচন ধরায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় লৌহজং থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত