সংবাদ

বৃষ্টির অজুহাতে সবজির দাম আকাশছোঁয়া

সাইদুজ্জামান, সাগর রাণীনগর (নওগাঁ)
সাইদুজ্জামান, সাগর রাণীনগর (নওগাঁ)
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, ০৭:২৪ পিএম

বৃষ্টির অজুহাতে সবজির দাম আকাশছোঁয়া
ছবি : সংবাদ

নওগাঁর রাণীনগরে টানা কয়েক দিনের বৃষ্টিতে কাঁচা সবজির বাজারে চরম উত্তাপ ছড়িয়েছে। সরবরাহ কমে যাওয়ায় খুচরা ও পাইকারি-উভয় বাজারে সবজির দাম বেড়েছে আকাশছোঁয়া। মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর নাভিশ্বাস উঠেছে।

উপজেলার আবাদপুকুর হাটসহ বিভিন্ন স্থানীয় বাজার ঘুরে যায়, বৃষ্টির আগে যে সবজি ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হতো, এখন তা ৫৫ থেকে ৮০ টাকায় ঠেকেছে। বেগুন, পটল, ঢ্যাঁড়স, করলা ও টমেটোসহ প্রায় সব সবজির দামই এখন চড়া। তবে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচ ও পেঁয়াজের দাম। কয়েক দিন আগে ৩০ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৬০ টাকায়। অর্থাৎ ঝালের পাশাপাশি পেঁয়াজের ঝাঁজও বেড়েছে পাল্লা দিয়ে।

সবজি বিক্রেতারা জানান, অতিবৃষ্টিতে ক্ষেতের সবজি পচে নষ্ট হয়ে গেছে। অনেক জমিতে পানি জমে থাকায় নতুন সবজি তোলা সম্ভব হচ্ছে না। এ ছাড়া বৈরী আবহাওয়ার কারণে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দূরদূরান্ত থেকে সবজি আনতে বাড়তি টাকা গুনতে হচ্ছে। মূলত বাজারে সরবরাহ সংকট ও বাড়তি পরিবহন খরচের কারণেই দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

আবাদপুকুর বাজারে আসা সাধারণ ক্রেতারা জানান, সীমিত আয় দিয়ে প্রয়োজনীয় সবজি কেনা এখন দুঃসাধ্য হয়ে পড়েছে। সংসার চালাতে বাধ্য হয়ে অনেকেই কেনাকাটার হিসাব কাটছাঁট করছেন এবং সবজি কেনার পরিমাণ অর্ধেকে নামিয়ে এনেছেন। ক্রেতাদের অভিযোগ, বৃষ্টির অজুহাতে কোনো অসাধু ব্যবসায়ী যাতে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা লুটতে না পারে, সেদিকে স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।

ব্যবসায়ীদের মতে, আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত এবং বাজারে সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত দাম কমার সম্ভাবনা ক্ষীণ। আর ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষের এই ভোগান্তি বজায় থাকার আশঙ্কা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

বৃষ্টির অজুহাতে সবজির দাম আকাশছোঁয়া

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত