সংবাদ

বিলে মাছ ধরতে গিয়ে ফিরলেন লাশ হয়ে

প্রতিনিধি, তালা (সাতক্ষীরা)
প্রতিনিধি, তালা (সাতক্ষীরা)
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ০৮:০৯ এএম

বিলে মাছ ধরতে গিয়ে ফিরলেন লাশ হয়ে
তালা থানা। ছবি : সংগৃহীত

সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নে একটি বিল থেকে ইদ্রিস গাজী (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে হরিহরনগর গ্রামের ওই বিল থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। ইদ্রিস গাজী ওই গ্রামের ইনছার আলী গাজীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুর ১২টার দিকে ইদ্রিস গাজী বাড়ির পাশের বিলে মাছ ধরতে যান। দীর্ঘ সময় পরও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে বিলে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করেন। খবর পেয়ে তালা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় ব্যক্তিরা মরদেহটি পানি থেকে ওপরে তোলেন।

এলাকাবাসীর ধারণা, মাছ ধরার সময় কোনো একপর্যায়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

তালা থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন প্রথম আলোকে জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বিলে মাছ ধরতে গিয়ে ফিরলেন লাশ হয়ে

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নে একটি বিল থেকে ইদ্রিস গাজী (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে হরিহরনগর গ্রামের ওই বিল থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। ইদ্রিস গাজী ওই গ্রামের ইনছার আলী গাজীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুর ১২টার দিকে ইদ্রিস গাজী বাড়ির পাশের বিলে মাছ ধরতে যান। দীর্ঘ সময় পরও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে বিলে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করেন। খবর পেয়ে তালা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় ব্যক্তিরা মরদেহটি পানি থেকে ওপরে তোলেন।

এলাকাবাসীর ধারণা, মাছ ধরার সময় কোনো একপর্যায়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

তালা থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন প্রথম আলোকে জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত