সংবাদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ
ছবি : সংগৃহীত

বাংলাদেশে দায়িত্বপালন শেষে বিদায় নিতে যাওয়া চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (২০ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে তাদের এই দ্বিপক্ষীয় বিদায়ী বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠককালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যবর্তী কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের অবদান ও সক্রিয় ভূমিকার ভূয়সী প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি উল্লেখ করেন, ইয়াও ওয়েনের দায়িত্ব পালনকালীন সময়ে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছে ‘শেয়ার্ড কমিউনিটি’ পর্যায়ে উন্নীত হয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা ত্বরান্বিত করতে শিগগিরই প্রতিমন্ত্রী পর্যায়ের ‘২+২ মেকানিজম’ চালু হতে যাচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশে তিন বছর নয় মাসের কর্মকালকে অত্যন্ত সম্মানের ও তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাৎকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় বেইজিংয়ের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানান তিনি।

রাষ্ট্রদূত আশ্বস্ত করেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন অভিযাত্রায় চীনের কারিগরি ও অর্থনৈতিক সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি জানান, চীনের কমিউনিস্ট পার্টির (সিসিপি) আন্তর্জাতিক বিভাগের প্রধান চলতি বছরের শেষভাগে বাংলাদেশ সফরে আসার আন্তরিক ইচ্ছা প্রকাশ করেছেন।

সাক্ষাৎ শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিদায়ী রাষ্ট্রদূতের ভবিষ্যৎ জীবনের সাফল্য ও শুভকামনা জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশে দায়িত্বপালন শেষে বিদায় নিতে যাওয়া চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (২০ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে তাদের এই দ্বিপক্ষীয় বিদায়ী বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠককালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যবর্তী কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের অবদান ও সক্রিয় ভূমিকার ভূয়সী প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি উল্লেখ করেন, ইয়াও ওয়েনের দায়িত্ব পালনকালীন সময়ে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছে ‘শেয়ার্ড কমিউনিটি’ পর্যায়ে উন্নীত হয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা ত্বরান্বিত করতে শিগগিরই প্রতিমন্ত্রী পর্যায়ের ‘২+২ মেকানিজম’ চালু হতে যাচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশে তিন বছর নয় মাসের কর্মকালকে অত্যন্ত সম্মানের ও তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাৎকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় বেইজিংয়ের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানান তিনি।

রাষ্ট্রদূত আশ্বস্ত করেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন অভিযাত্রায় চীনের কারিগরি ও অর্থনৈতিক সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি জানান, চীনের কমিউনিস্ট পার্টির (সিসিপি) আন্তর্জাতিক বিভাগের প্রধান চলতি বছরের শেষভাগে বাংলাদেশ সফরে আসার আন্তরিক ইচ্ছা প্রকাশ করেছেন।

সাক্ষাৎ শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিদায়ী রাষ্ট্রদূতের ভবিষ্যৎ জীবনের সাফল্য ও শুভকামনা জানান।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত