ভোলার চরফ্যাশনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৬৩ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে চরফ্যাশন বজ্র গোপাল টাউন হলে ‘চরফ্যাশন উপজেলা সমিতি, ঢাকা’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর প্রকৌশলী ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন।
অনুষ্ঠানে বিএনপি নেতা হেলাল উদ্দিন টিপু, আলমগীর মালতিয়া, কায়ছার আহমেদ কমল, চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ ও সাধারণ সম্পাদক কামাল গোলদারসহ স্থানীয় রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট, নগদ অর্থ, কলম ও ব্যাগ উপহার দেওয়া হয়। আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করা ও দেশ গঠনে অনুপ্রেরণা জোগাতে প্রতিবছরই এ আয়োজন করা হয়।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন