সংবাদ

পত্নীতলায় পুকুরে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

প্রতিনিধি, পত্নীতলা (নওগাঁ)
প্রতিনিধি, পত্নীতলা (নওগাঁ)
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পিএম

পত্নীতলায় পুকুরে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু
ছবি: সংবাদ

নওগাঁর পত্নীতলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী সাফিন নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড় ১১টার দিকে উপজেলার মধুইল রাউতাড়া গ্রামের শিয়ালদিঘি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাফিন ওই গ্রামের সোহাগের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মায়ের সঙ্গে বাড়ির কাছে শিয়ালদিঘি পুকুরপাড়ে ছিল শিশু সাফিন। এ সময় তার মা পুকুরপাড়ে বসে তরকারি কাটছিলেন এবং অনেকে গোসল করছিলেন। একপর্যায়ে সবার অজান্তে শিশুটি পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়।

পরে তাকে দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে দুপুর ১২টার দিকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নিশাত তাসনিম তাকে মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক শিশু সাফিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

পত্নীতলায় পুকুরে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁর পত্নীতলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী সাফিন নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড় ১১টার দিকে উপজেলার মধুইল রাউতাড়া গ্রামের শিয়ালদিঘি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাফিন ওই গ্রামের সোহাগের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মায়ের সঙ্গে বাড়ির কাছে শিয়ালদিঘি পুকুরপাড়ে ছিল শিশু সাফিন। এ সময় তার মা পুকুরপাড়ে বসে তরকারি কাটছিলেন এবং অনেকে গোসল করছিলেন। একপর্যায়ে সবার অজান্তে শিশুটি পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়।

পরে তাকে দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে দুপুর ১২টার দিকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নিশাত তাসনিম তাকে মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক শিশু সাফিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত