সংবাদ

লিচুবাগান মালিক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ০৩:৪৬ পিএম

লিচুবাগান মালিক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ছবি : সংবাদ

ফরিদপুরের সালথায় লিচুবাগান মালিক আজিজুর রহমানকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি মো. শাকিল মুন্সীকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে রাজধানীর চকবাজার এলাকা থেকে র‍্যাব-১০-এর সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাকিল মুন্সী উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামের মোশারফ মুন্সীর ছেলে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ফুলবাড়িয়া গ্রামে আজিজুর রহমানের একটি লিচুবাগান ছিল। সেখানে পাহারার জন্য তৈরি করা টংঘরে বসে নিয়মিত মাদক সেবন করতেন এবং জোর করে লিচু পেড়ে খেতেন পাশের গ্রামের শাকিল মুন্সী ও তার সহযোগীরা। ১৩ মে বিকেলে আজিজুরের ছেলে আকরাম মোল্লা এতে বাধা দিলে তাকে মারধর করেন তারা। এর জেরে পরে বাগানমালিক আজিজুরের ওপর হামলা চালান শাকিল ও তার সঙ্গীরা। গুরুতর আহত অবস্থায় আজিজুরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ১৫ মে নিহতের ভাই ফজলুল হক মোল্লা বাদী হয়ে সালথা থানায় ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মামলার ১ নম্বর আসামি শাকিল মুন্সীকে ঢাকার চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

লিচুবাগান মালিক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

ফরিদপুরের সালথায় লিচুবাগান মালিক আজিজুর রহমানকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি মো. শাকিল মুন্সীকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে রাজধানীর চকবাজার এলাকা থেকে র‍্যাব-১০-এর সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাকিল মুন্সী উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামের মোশারফ মুন্সীর ছেলে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ফুলবাড়িয়া গ্রামে আজিজুর রহমানের একটি লিচুবাগান ছিল। সেখানে পাহারার জন্য তৈরি করা টংঘরে বসে নিয়মিত মাদক সেবন করতেন এবং জোর করে লিচু পেড়ে খেতেন পাশের গ্রামের শাকিল মুন্সী ও তার সহযোগীরা। ১৩ মে বিকেলে আজিজুরের ছেলে আকরাম মোল্লা এতে বাধা দিলে তাকে মারধর করেন তারা। এর জেরে পরে বাগানমালিক আজিজুরের ওপর হামলা চালান শাকিল ও তার সঙ্গীরা। গুরুতর আহত অবস্থায় আজিজুরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ১৫ মে নিহতের ভাই ফজলুল হক মোল্লা বাদী হয়ে সালথা থানায় ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মামলার ১ নম্বর আসামি শাকিল মুন্সীকে ঢাকার চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত