সংবাদ

আওয়ামী লীগ না করেও ‘নেতা’, বৃদ্ধের করুণ আর্তনাদ

প্রতিনিধি, দোহার (ঢাকা)
প্রতিনিধি, দোহার (ঢাকা)
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ০৫:০২ পিএম

আওয়ামী লীগ না করেও ‘নেতা’, বৃদ্ধের করুণ আর্তনাদ
ছবি : সংবাদ

জীবন সায়াহ্নে এসে রাজনীতির মারপ্যাঁচে নাকাল সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ। কোনো দিন সক্রিয় রাজনীতি না করেও শুধু নামের মিলে তিনি এখন ‘আওয়ামী লীগ নেতা’। আর এই সুযোগে একদল মানুষ তার ওপর চালাচ্ছে মানসিক ও আর্থিক হয়রানি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ঢাকার দোহার উপজেলার বেগম আয়েশা শপিং কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী আব্দুল মান্নান। হয়রানি থেকে বাঁচতে এবং নিজের জীবনের নিরাপত্তা চেয়ে তিনি স্থানীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে ৭০ বছর বয়সী আব্দুল মান্নান বলেন, ‘আমি কোনো দিন আওয়ামী লীগ করি নাই। কিন্তু দলের একটি কমিটিতে আমার নামের সঙ্গে অন্য কারও নামের মিল থাকায় আমাকে এখন জোর করে আওয়ামী লীগ নেতা বানিয়ে হয়রানি করা হচ্ছে। এই বয়সে এমন অপবাদে আমি বারবার অসুস্থ হয়ে পড়ছি।’

হয়রানির ধরন সম্পর্কে জানতে চাইলে তিনি অভিযোগ করে বলেন, ‘কিছু অসাধু মানুষ আমার কাছে টাকা দাবি করছে। তারা বলছে, টাকা দিলে নাকি পুলিশ আর হয়রানি করবে না। কিন্তু আমি কাউকে কোনো টাকা দিইনি, কারণ আমি তো নির্দোষ। আমি কোনো অন্যায় করিনি।’

আব্দুল মান্নান আরও বলেন, বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। মিথ্যা অপবাদ দিয়ে তাকে সামাজিকভাবেও হেয় করার চেষ্টা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

আওয়ামী লীগ না করেও ‘নেতা’, বৃদ্ধের করুণ আর্তনাদ

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

জীবন সায়াহ্নে এসে রাজনীতির মারপ্যাঁচে নাকাল সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ। কোনো দিন সক্রিয় রাজনীতি না করেও শুধু নামের মিলে তিনি এখন ‘আওয়ামী লীগ নেতা’। আর এই সুযোগে একদল মানুষ তার ওপর চালাচ্ছে মানসিক ও আর্থিক হয়রানি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ঢাকার দোহার উপজেলার বেগম আয়েশা শপিং কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী আব্দুল মান্নান। হয়রানি থেকে বাঁচতে এবং নিজের জীবনের নিরাপত্তা চেয়ে তিনি স্থানীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে ৭০ বছর বয়সী আব্দুল মান্নান বলেন, ‘আমি কোনো দিন আওয়ামী লীগ করি নাই। কিন্তু দলের একটি কমিটিতে আমার নামের সঙ্গে অন্য কারও নামের মিল থাকায় আমাকে এখন জোর করে আওয়ামী লীগ নেতা বানিয়ে হয়রানি করা হচ্ছে। এই বয়সে এমন অপবাদে আমি বারবার অসুস্থ হয়ে পড়ছি।’

হয়রানির ধরন সম্পর্কে জানতে চাইলে তিনি অভিযোগ করে বলেন, ‘কিছু অসাধু মানুষ আমার কাছে টাকা দাবি করছে। তারা বলছে, টাকা দিলে নাকি পুলিশ আর হয়রানি করবে না। কিন্তু আমি কাউকে কোনো টাকা দিইনি, কারণ আমি তো নির্দোষ। আমি কোনো অন্যায় করিনি।’

আব্দুল মান্নান আরও বলেন, বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। মিথ্যা অপবাদ দিয়ে তাকে সামাজিকভাবেও হেয় করার চেষ্টা করা হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত