সংবাদ

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, মাদক জব্দ

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ০৫:১০ পিএম

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, মাদক জব্দ
ছবি : সংবাদ

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৩১০ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনিক্স সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে দৌলতপুর সীমান্ত এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, নিয়মিত মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে দৌলতপুর সীমান্তে অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দ করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৪ হাজার টাকা। মাদক ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, মাদক জব্দ

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৩১০ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনিক্স সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে দৌলতপুর সীমান্ত এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, নিয়মিত মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে দৌলতপুর সীমান্তে অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দ করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৪ হাজার টাকা। মাদক ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত