সংবাদ

ক্লাসরুমে প্রাণ হারানো সেই বীরের গল্প

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ০৪:৫৩ পিএম

ক্লাসরুমে প্রাণ হারানো সেই বীরের গল্প
ক্যাপ্টেন শাহজাহান মাস্টার

মহান মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী আগামী শনিবার (৮ আগস্ট)। এ উপলক্ষে সাতক্ষীরার দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর শরৎচন্দ্র উচ্চবিদ্যালয় চত্বরে দিনব্যাপী স্মরণসভা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শাহজাহান মাস্টার ছিলেন একাধারে আদর্শ শিক্ষক, রাজনীতিক ও সমাজসংস্কারক। ১৯৩৭ সালের ৬ ফেব্রুয়ারি দেবহাটার টাউনশ্রীপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৫৪ সালে টাউনশ্রীপুর শরৎচন্দ্র উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক ও পরে কুষ্টিয়া ডিগ্রি কলেজ থেকে বি.কম সম্পন্ন করেন। ১৯৬২ সালে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ থেকে অর্জন করেন বিএড ডিগ্রি।

পেশাগত জীবনে তিনি টাউনশ্রীপুর শরৎচন্দ্র উচ্চবিদ্যালয় ও সখিপুর মাধ্যমিক বিদ্যালয়সহ বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে মুজাহিদ বাহিনীতে যোগ দিয়ে সাহসিকতার জন্য পাকিস্তান সরকারের কাছ থেকে ‘ক্যাপ্টেন’ উপাধি পান। তবে ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে তিনি দেশমাতৃকার তরে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। টাউনশ্রীপুর ও ভারতের টাকীতে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ক্যাম্প স্থাপনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যা পরবর্তীতে ৯ নম্বর সেক্টরের ভিত্তি হিসেবে পরিচিতি পায়।

স্বাধীনতার পর ১৯৮৫ সালে তিনি দেবহাটা উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯০ সালে মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করে মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন এই বীর। ১৯৯৩ সালের ২৩ জুলাই সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদানরত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৭টায় কোরআন খতম, সকাল ১০টায় আলোচনা সভা, দুপুর ১টায় কবর জিয়ারত ও ২টায় তবারক বিতরণ। কমিটির আহ্বায়ক মো. আবুল ফজল ও সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সর্বস্তরের মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

ক্লাসরুমে প্রাণ হারানো সেই বীরের গল্প

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত