সংবাদ

গ্যাস-সংকটে স্বস্তির খবর দিলেন জ্বালানিমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ০৪:১২ পিএম

গ্যাস-সংকটে স্বস্তির খবর দিলেন জ্বালানিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সারাদেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

জ্বালানিমন্ত্রী বলেন, ‘ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) বর্তমানে ফ্রিজিং চলছে। ফ্রিজিং শেষ হলে বিকেল থেকেই গ্যাস সঞ্চালন শুরু হবে। এর ফলে গ্যাসের অভাবে বন্ধ থাকা পাওয়ার স্টেশনগুলো আবারও চালু হবে। তবে আগের মতো গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে অন্তত দুই থেকে তিন দিন লাগবে।’

উল্লেখ্য, গত ২১ জুলাই কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায় । এতে দেশের জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে ব্যাপক ঘাটতি তৈরি হয় এবং বাসাবাড়ি থেকে শুরু করে শিল্পকারখানা, সিএনজি স্টেশন-সর্বত্র চরম দুর্ভোগ নেমে আসে।

অতিরিক্ত বিদ্যুৎ বিল ইস্যুতে মন্ত্রী বলেন, ‘বিদ্যুতের ভুতুড়ে বিলের অভিযোগের বিষয়ে যখন আমাদের কাছে আসতে বলা হয়, তখন কেউ তো আসে না। তবে যেসব অভিযোগ আসছে, সেগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে আজ রুটিন বৈঠক হয়েছে। যেহেতু প্রতিবেশী দেশ, দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় আছে, সেগুলো নিয়ে কথা হয়েছে। এ ছাড়া পাইপলাইনের মাধ্যমে আরও বেশি ডিজেল দিতে বলা হয়েছে।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ইস্যুতে এক প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা সম্পর্কে কিছু বলতে চাই না, তিনি অনেক কিছুই বলেন। দেশকে ধ্বংস করে দিয়ে গেছেন।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

গ্যাস-সংকটে স্বস্তির খবর দিলেন জ্বালানিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত