সংবাদ

তাহিরপুরে ১ লাখ ৩১ হাজার শলাকা বিড়ি উদ্ধার

প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ০৩:৪২ পিএম

তাহিরপুরে ১ লাখ ৩১ হাজার শলাকা বিড়ি উদ্ধার
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ফকিরনগর গ্রামে গ্রামবাসী ও বিভিন্ন মাদকবিরোধী সংগঠনের সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে স্থানীয় আব্দুল কুদ্দুসের বাড়ি থেকে ১ লাখ ৩১ হাজার ৫০০ শলাকা ভারতীয় নাসির উদ্দিন (পাতার) বিড়ি জব্দ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে কুদ্দুস মিয়া আগেই বাড়ি থেকে পালিয়ে যান। আব্দুল কুদ্দুস ওই গ্রামের শব্দর আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মাদক নির্মূল কমিটি, মানিক তাহিরপুর ও মাদকবিরোধী ঐক্য পরিষদের সদস্যরা সকালে কুদ্দুসের বাড়িতে হানা দেন। পরে জব্দ করা বিড়িগুলো বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সজলের কাছে হস্তান্তর করা হয়।

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সজল বলেন, উদ্ধার করা বিড়িগুলোর বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পলাতক কুদ্দুস মিয়ার বিরুদ্ধে অবৈধ পণ্য মজুত ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

তাহিরপুরে ১ লাখ ৩১ হাজার শলাকা বিড়ি উদ্ধার

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সুনামগঞ্জের তাহিরপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ফকিরনগর গ্রামে গ্রামবাসী ও বিভিন্ন মাদকবিরোধী সংগঠনের সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে স্থানীয় আব্দুল কুদ্দুসের বাড়ি থেকে ১ লাখ ৩১ হাজার ৫০০ শলাকা ভারতীয় নাসির উদ্দিন (পাতার) বিড়ি জব্দ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে কুদ্দুস মিয়া আগেই বাড়ি থেকে পালিয়ে যান। আব্দুল কুদ্দুস ওই গ্রামের শব্দর আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মাদক নির্মূল কমিটি, মানিক তাহিরপুর ও মাদকবিরোধী ঐক্য পরিষদের সদস্যরা সকালে কুদ্দুসের বাড়িতে হানা দেন। পরে জব্দ করা বিড়িগুলো বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সজলের কাছে হস্তান্তর করা হয়।

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সজল বলেন, উদ্ধার করা বিড়িগুলোর বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পলাতক কুদ্দুস মিয়ার বিরুদ্ধে অবৈধ পণ্য মজুত ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত