সংবাদ

ছুটির দিনে জুলাই স্মৃতি জাদুঘরে বিড়ম্বনায় দর্শনার্থীরা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, ০৫:০৪ পিএম

ছুটির দিনে জুলাই স্মৃতি জাদুঘরে বিড়ম্বনায় দর্শনার্থীরা

​সাধারণ মানুষের জন্য বৃহস্প‌তিবার থেকে খুলে দেওয়া জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার (৭ আগস্ট) সকাল থেকেই ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ।

পরিবার ও বন্ধুদের নিয়ে অনেকেই জাদুঘরে এলেও সময় পরিবর্তনের কারণে অনেক দর্শনার্থীকে পড়তে হয়েছে নানা বিড়ম্বনায়।

বেলা ১১টার দিকে জাদুঘরের প্রধান ফটকের সামনে এমন চিত্র দেখা গেছে। কারণ ​প্রতিদিনের মতো বেলা ১১টা থেকে জাদুঘর খোলা থাকবে, এমন ধারণা নিয়ে অনেকেই সেখানে এসেছিলেন। তবে ছুটির দিনের কারণে সময়সূচি পরিবর্তন করে বিকেল ৩টা থেকে জাদুঘর খোলার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

হঠাৎ করে সময়সূচি পরিবর্তনের এই বিষয়টি আগে থেকে জানতে না পারায় অনেক দর্শনার্থী ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ দীর্ঘ সময় অপেক্ষা না করে ফিরে গেলেও, অনেকে আবার বিকেল পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেন।

​সরেজমিনে দেখা যায়, ছুটির দিন হওয়ায় সকাল থেকেই জাদুঘরের সামনে ভিড় করেন দর্শনার্থীরা। কেউ এদিক-সেদিক ঘুরছেন। আবার কেউ শিশুদের নিয়ে জাদুঘর খোলার অপেক্ষায় বসে আছেন। জাদুঘরের দেওয়ালে ছুটির দিনে জাদুঘর খোলার ও বন্ধের সময়সূচি পরিবর্তন করে প্রিন্টেড কাগজ লাগিয়ে দিতেও দেখা গেছে।

কর্তৃপক্ষের নতুন সময়সূচি অনুযায়ী, এদিন বিকেল ৩টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত জাদুঘর খোলা থাকবে। দর্শনার্থীরা বিকেল সাড়ে ৫টা পর্যন্ত প্রবেশ করতে পারবেন।

​এর আগে বৃহস্পতিবার জনসাধারণের জন্য জাদুঘর উন্মুক্তের প্রথম দিন জানানো হয়েছিল। জাদুঘরটির সাপ্তাহিক ছুটির দিন বৃহস্পতিবার এবং প্রতিদিন নির্দিষ্ট কয়েকটি শিফটে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২০ টাকা টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। যা অনলাইনে বা সরাসরি সংগ্রহ করা যায়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

ছুটির দিনে জুলাই স্মৃতি জাদুঘরে বিড়ম্বনায় দর্শনার্থীরা

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত