সংবাদ

গরিবের ল্যাট্রিন ‘ছিনিয়ে নিলেন’ বিএনপি নেতা

প্রতিনিধি, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)
প্রতিনিধি, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ০৬:০৭ পিএম

গরিবের ল্যাট্রিন ‘ছিনিয়ে নিলেন’ বিএনপি নেতা
ফাইল ছবি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দরিদ্র পরিবারের জন্য বরাদ্দ দেওয়া ৫০টি সরকারি ল্যাট্রিন জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার লতব্দী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সামসুদ্দিন খান।

অভিযুক্ত নেতার নাম ওসমান হারুন ভূঁইয়া। তিনি লতব্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

সংবাদ সম্মেলনে প্যানেল চেয়ারম্যান সামসুদ্দিন খান বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গ্রামীণ স্যানিটেশন প্রকল্পের আওতায় লতব্দী ইউনিয়নের দরিদ্র পরিবারের জন্য ৫০টি ‘টুইন পিট’ ল্যাট্রিন বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, ওসমান হারুন ভূঁইয়া স্থানীয় সংসদ সদস্যের নাম ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে প্যানেল চেয়ারম্যানকে নথিপত্রে স্বাক্ষর করতে বাধ্য করেন। পরে প্রকৃত উপকারভোগীদের বঞ্চিত করে ল্যাট্রিনগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ইউপি সদস্যরা।

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা ওসমান হারুন ভূঁইয়া বলেন, ‘আমি ৯টি ওয়ার্ডের ৪৫ জন প্রকৃত উপকারভোগীর আবেদনপত্র নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম। সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের নির্দেশনা অনুযায়ী জনস্বার্থে সেখানে স্বাক্ষর নেওয়া হয়েছে। একটি পক্ষ আমার ও দলের ভাবমূর্তি নষ্ট করতে অপপ্রচার চালাচ্ছে।’

সিরাজদিখান উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মো. সাইদুল ইসলাম খান সংবাদকে বলেন, নিয়ম অনুযায়ী বরাদ্দকৃত ল্যাট্রিনগুলো সংসদ সদস্যের নির্দেশনা ও ইউনিয়ন পরিষদের সঙ্গে সমন্বয় করে বিতরণের কথা। সংবাদ সম্মেলনের বিষয়টি এখনো দাপ্তরিকভাবে জানানো হয়নি। খোঁজ নিয়ে বিস্তারিত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে লতব্দী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

গরিবের ল্যাট্রিন ‘ছিনিয়ে নিলেন’ বিএনপি নেতা

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত