সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন নতুন ধরনের মাদক ‘কুশ’ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাঠি বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১২ কেজি ওজনের এই মাদক উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি টাকা। এ সময় তারিকুজ্জামান (২৪) নামের এক যুবককে আটক করা হয়েছে।
সীমান্ত পেরিয়ে দেশে ঢুকছে একের পর এক নতুন মাদক। এবার সাতক্ষীরায় ধরা পড়ল মারিজুয়ানা গাছের কুঁড়ি থেকে তৈরি ‘কুশ’-যা মূলত উন্নত দেশগুলোতে উচ্চমূল্যের মাদক হিসেবে পরিচিত। মাত্র ১২ কেজি মাদকের দাম কোটি কোটি টাকা শুনে খোদ বিজিবি কর্মকর্তারাও বিষ্মিত।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) একটি বিশেষ দল মাধবকাঠি বাজার এলাকায় ওত পেতে থাকে। এ সময় মোটরসাইকেলে শহর থেকে ঝাউডাঙ্গার দিকে যাওয়ার পথে তারিকুজ্জামানকে থামিয়ে তল্লাশি করা হয়। তার কাছে থাকা ব্যাগ থেকে ১২ কেজি ‘কুশ’ উদ্ধার করা হয়। বিজিবি জানায়, জব্দ করা মাদকের মূল্য ৬ কোটি টাকা। এ ছাড়া তার ব্যবহৃত মোটরসাইকেল ও দুটি মুঠোফোনও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন