সংবাদ

একদিনের মধ্যেই আবার বৃদ্ধি পেল স্বর্ণের দাম

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, ১১:১৩ এএম

একদিনের মধ্যেই আবার বৃদ্ধি পেল স্বর্ণের দাম
ছবি : সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানো হয়েছে। এতে এই মানের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা (ভ্যাটসহ)।

শনিবার (৮ আগস্ট) সকালে বাজুসের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই দর শনিবার সকাল ১০টা থেকেই কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নিচে দেওয়া হলো:

২২ ক্যারেট: ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা 

২১ ক্যারেট:২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা 

১৮ ক্যারেট: ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা 

সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এই দাম কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা ও ধরণ অনুযায়ী এর সঙ্গে নিয়ম অনুযায়ী মজুরি যুক্ত হবে। স্বর্ণ ও রুপার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

উল্লেখ্য, শুক্রবার স্বর্ণের দাম কিছুটা কমিয়েছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। তবে ২৪ ঘণ্টা পার না হতেই বড় অঙ্কের এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত এল। স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা ভ্যাটসহ ৪ হাজার ৮৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

একদিনের মধ্যেই আবার বৃদ্ধি পেল স্বর্ণের দাম

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত