বাগেরহাট-খুলনা মহাসড়কের শ্রীঘাট এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের শ্রীঘাট ফুলবাড়িয়া সেতুসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শেখ শাহরিয়ার সৈকত (৩৭)। তিনি বাগেরহাট সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের শেখ শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে শাহরিয়ার মোটরসাইকেল চালিয়ে বাগেরহাট থেকে খুলনার দিকে যাচ্ছিলেন। শ্রীঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মহাসড়কে ছিটকে পড়ে মাথা, মুখ ও বুকে গুরুতর আঘাত পান।
খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শেখ মামুনুর রশিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন