বিশ্ববাজার ও বৈশ্বিক সংকটের কারণে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো যৌক্তিক হলেও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বাসভাড়া নিয়ন্ত্রণে সরকার কার্যকর ভূমিকা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা এ কথা জানান।
উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা এবং রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে ইউক্রেনের সাম্প্রতিক হামলার মতো বৈশ্বিক নানা পরিস্থিতির কারণে অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম সমন্বয় করা অপরিহার্য হয়ে পড়েছিল। তবে আন্তর্জাতিক সংকটের দায় যেন দেশের সাধারণ জনগণের ওপর অতিরিক্ত চাপ হিসেবে না পড়ে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। পরিবহন খাতে যেন কৃত্রিমভাবে অতিরিক্ত ভাড়া আদায় না হয়, তা নিশ্চিত করতে প্রশাসন তদারকি বাড়াবে।
দেশের অভ্যন্তরীণ জ্বালানি নিরাপত্তা জোরদার করার লক্ষ্য নিয়ে তিনি বলেন, স্থানীয়ভাবে গ্যাসের উৎপাদন বাড়াতে সরকার ২০৩০ সালের মধ্যে ৬টি নতুন গ্যাস কূপ খননের আনুষ্ঠানিক উদ্যোগ হাতে নিয়েছে। পাশাপাশি আরও ৯টি সম্ভাবনাময় কূপ খননের প্রাথমিক পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর আসন্ন সফর এবং আন্তর্জাতিক বিমান কেনাকাটা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা জানান, বাংলাদেশ যে বোয়িং কোম্পানির কাছ থেকে উড়োজাহাজ কিনছে, তা ইতোমধ্যে প্রকাশিত তথ্য। তবে প্রধানমন্ত্রীর এই সফরকালে বোয়িং কর্তৃপক্ষের সঙ্গে নতুন করে কোনো বৈঠক বা চূড়ান্ত কর্মসূচি নির্ধারিত আছে কি না, তা তার জানা নেই। তবে এ সংক্রান্ত আলোচনার অংশ হিসেবে কোনো চুক্তি স্বাক্ষরিত হতেও পারে বলে ইঙ্গিত দেন তিনি।
/

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন