রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। ধীরগতির বৃষ্টিবাহী মেঘের কারণে টানা কয়েক ঘণ্টা বৃষ্টিপাত স্থায়ী হতে পারে, যার ফলে রাজধানীর নিচু এলাকাগুলোতে তৈরি হতে পারে তীব্র জলাবদ্ধতা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
গবেষক জানান, বঙ্গোপসাগর ও চট্টগ্রাম বিভাগের দিক থেকে ধীরগতিতে ধেয়ে আসা শক্তিশালী মেঘমালা ও বজ্রঝড় বর্তমানে কুমিল্লা, চাঁদপুর ও লক্ষ্মীপুর অঞ্চল অতিক্রম করছে। সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে এই মেঘমালা ঢাকার আকাশ ঢেকে ফেলতে পারে। ঢাকা শহরের ওপর দিয়ে প্রায় ২ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত টানা বৃষ্টি ও বজ্রঝড় স্থায়ী হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।
দীর্ঘ সময় বৃষ্টিপাত অব্যাহত থাকলে রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় ব্যাঘাত ঘটার পাশাপাশি প্রধান প্রধান সড়ক ও নিচু এলাকায় মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
/

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন