সংবাদ

ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন ৯০ বছরের বৃদ্ধা

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, ০৭:২১ পিএম

ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন ৯০ বছরের বৃদ্ধা
ছবি : সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় রহিমা বেগম (৯০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার শেখর ইউনিয়নের শেখর বাজারসংলগ্ন অরক্ষিত রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রহিমা বেগম উপজেলার দিঘিরপাড় গ্রামের মৃত লুৎফর রহমানের স্ত্রী। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রহিমা বেগম কানে কম শুনতেন এবং তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ বেলা সাড়ে তিনটার দিকে রহিমা বেগম রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় পাংশা থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়াগামী ‘ভাটিয়াপাড়া এক্সপ্রেস’ ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) সরল কুমার বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানাকে জানানো হয়।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান সংবাদকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন ৯০ বছরের বৃদ্ধা

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় রহিমা বেগম (৯০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার শেখর ইউনিয়নের শেখর বাজারসংলগ্ন অরক্ষিত রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রহিমা বেগম উপজেলার দিঘিরপাড় গ্রামের মৃত লুৎফর রহমানের স্ত্রী। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রহিমা বেগম কানে কম শুনতেন এবং তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ বেলা সাড়ে তিনটার দিকে রহিমা বেগম রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় পাংশা থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়াগামী ‘ভাটিয়াপাড়া এক্সপ্রেস’ ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) সরল কুমার বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানাকে জানানো হয়।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান সংবাদকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত