সংবাদ

ট্রলারসহ ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, ০৮:৩২ পিএম

ট্রলারসহ ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা থেকে তিন বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

শনিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থল নাইক্ষ্যংদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

আটক জেলেরা হলেন-টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার লেডা মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩০), একই এলাকার মমতাজ মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল (২৭) এবং নাম-পরিচয় না জানা এক কিশোর।

স্থানীয়রা জানান, সকালে মাছ ধরার জন্য নাফ নদীতে গেলে আরাকান আর্মির সদস্যরা ওই তিন জেলেকে ট্রলারসহ আটকে মিয়ানমারের দিকে নিয়ে যায়। স্থানীয়দের দাবি, এর আগেও একই এলাকা থেকে বিভিন্ন সময়ে আরও ২০ থেকে ২৫ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নৌঘাট কমিটির সভাপতি আব্দুল গণি বলেন, ‘নাফ নদী ও সাগরে মাছ শিকার এখন জেলেদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আরাকান আর্মির সদস্যরা প্রায়ই স্পিডবোটে এসে অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে যাচ্ছে। এতে স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।’

সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন এবং এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করেছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী সংবাদকে বলেন, ‘তিনজন জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার খবর আমরা পেয়েছি। বিষয়টি নিয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাদের দ্রুত ফেরত আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

ট্রলারসহ ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত