বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘জনবান্ধব নেতা’ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
রোববার (৯ আগস্ট) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের খেলার জায়গার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
আগামীকাল (সোমবার, ১০ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে হাইকমিশনার বলেন, ‘তারেক রহমান জনবান্ধব নেতা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জনবান্ধব। দুই দেশের প্রধান একসঙ্গে হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘ভারত-বাংলাদেশের মানুষে মানুষে সম্পর্ক খুবই ভালো। এই সম্পর্ক সরকারি পর্যায়েও বজায় রাখার প্রত্যাশা করি।’
সাধারণ মানুষের ভিসা প্রাপ্তিতে খরচ কমানো, ভিসা সেন্টার ও ভিসা প্রদানের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান হাইকমিশনার।
তিনি বলেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে কাজ করছে ভারত সরকার।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন