সংবাদ

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সংকেত

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ এএম

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সংকেত
ছবি : সংগৃহীত

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সাতটি জেলায় দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে আবহাওয়াবিদেরা এ আশঙ্কার কথা জানান।

আবহাওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সম্ভাব্য অভ্যন্তরীণ নৌ-দুর্ঘটনা এড়াতে ও সার্বিক নিরাপত্তার স্বার্থে উল্লিখিত সাতটি জেলার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত বহাল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সংকেত

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সাতটি জেলায় দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে আবহাওয়াবিদেরা এ আশঙ্কার কথা জানান।

আবহাওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সম্ভাব্য অভ্যন্তরীণ নৌ-দুর্ঘটনা এড়াতে ও সার্বিক নিরাপত্তার স্বার্থে উল্লিখিত সাতটি জেলার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত বহাল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত