সংবাদ

বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়াও

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পিএম

বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়াও
ছবি : সংগৃহীত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে বাসের পর এবার নৌপথেও বাড়ল ভাড়া। লঞ্চে প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ানো হয়েছে ২৩ পয়সা। আর ১০০ কিলোমিটারের ওপরের দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ২০ পয়সা। একই সঙ্গে লঞ্চের সর্বনিম্ন ভাড়াও ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে নৌযান মালিকদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম লঞ্চের নতুন ভাড়া নির্ধারণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।

নৌপরিবহনমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সার্বিক পরিচালনা ব্যয় বেড়ে যাওয়ার অজুহাতে নৌযান মালিকেরা সার্বিক ভাড়া ১৫ শতাংশ বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে সাধারণ যাত্রীদের আর্থিক চাপ ও দুর্ভোগের কথা বিবেচনা করে সরকার ৭.৫৪ শতাংশ ভাড়া বাড়াতে সম্মত হয়েছে।

মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘হঠাৎ করে ভাড়া বাড়ানো কখনোই কাম্য নয়। কিন্তু বিশ্ববাজারের বর্তমান অস্থিরতায় তেলের দাম সমন্বয় করা ছাড়া উপায় ছিল না। জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে কেউ যাতে বাড়তি ভাড়া আদায় বা নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কঠোর মনিটরিং চালানো হবে।’ তিনি আরও স্পষ্ট করেন যে সিএনজিচালিত কোনো যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সভাপতি গোলাম নবী আলমগীর জানান, নতুন হার অনুযায়ী প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে বাড়িয়ে ৩ টাকা ১৮ পয়সা করা হয়েছে। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫২ পয়সায় স্থলে ২ টাকা ৭২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়াও

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত