টাঙ্গাইলের সখীপুরে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ (৩০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার প্রতিমাবংকী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার পাহাড়পাবইজান গ্রামের সুরুজ আলীর ছেলে। তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিমাবংকী এলাকায় কলাখেতে কাজ শেষে খাবার খেতে যাওয়ার পথে অসাবধানতাবশত পড়ে থাকা বিদ্যুতের তারে পা লেগে যায় সোহাগের। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন