গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের দইহারা শিহিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। ৯ আগস্ট উপলক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মসূচিতে ছিল র্যালি, স্টল প্রদর্শনী, আলোচনা সভা ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান।
কর্মসূচির শুরুতে সাঁওতালসহ বিভিন্ন আদিবাসী নারী-পুরুষ অধিকার ও দাবিসংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে এলাকায় একটি বর্ণাঢ্য মিছিল বের করেন। পরে মাঠে আয়োজিত মেলায় বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পণ্য ও সংস্কৃতি প্রদর্শন করা হয়। এ ছাড়া সাঁওতাল শিল্পীদের নৃত্য ও সংগীত পরিবেশনা পুরো অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলে।
এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল - 'জীবন রক্ষা ও সুস্বাস্থ্য নিশ্চিতকরণে আদিবাসী ধাত্রীদের অনন্য অবদানকে সম্মান জানানো'। এই প্রতিপাদ্যের আলোকে বক্তারা মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা এবং ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণে আদিবাসী ধাত্রীদের ভূয়সী প্রশংসা করেন।
পল্লবী মুর্মুর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তারা সমতলের আদিবাসীদের বিদ্যমান নানা বৈষম্য ও সংকট তুলে ধরেন। তারা বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও সাঁওতালসহ অন্যান্য আদিবাসী জনগোষ্ঠী মানবাধিকার ও ভূমির অধিকার থেকে বঞ্চিত। উন্নয়ন প্রকল্পের নামে অব্যাহত উচ্ছেদের কারণে তারা দিন দিন নিজস্ব সংস্কৃতি, ভাষা ও অস্তিত্ব হারাচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তারা।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন