বাগেরহাটের ফকিরহাট উপজেলায় একটি মৎস্য ঘের থেকে আইয়ুব আলী খান (৬১) নামের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার মূলঘর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আইয়ুব আলী খান বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ডাকুয়া এলাকার মৃত মোবারক আলী খানের ছেলে। তিনি মূলঘর গ্রামের বাচ্চু মোল্লার মৎস্য ঘেরে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘেরের পাশে আইয়ুব আলীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুর ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি অসুস্থ হয়ে ঘেরের পাশে পড়ে মারা গেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন