সংবাদ

বিশ্বকাপ চলাকালীন

মেসিকে হত্যার হুমকি ও আত্মঘাতী হামলার পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য ফাঁস

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ০৮:১৭ পিএম

মেসিকে হত্যার হুমকি ও আত্মঘাতী হামলার পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য ফাঁস

বিশ্বকাপ ফুটবল চলাকালীন সময়ে বিশ্বখ্যাত তারকা লিওনেল মেসিকে প্রাণনাশের হুমকি ও একটি আত্মঘাতী হামলার পরিকল্পনার তথ্য উন্মোচন করেছে এফবিআই এবং আন্তর্জাতিক পুলিশ কর্তৃপক্ষ।

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং ইন্টারন্যাশনাল পুলিশ কোঅপারেশন সেন্টারের (আইপিসিসি) রেকর্ডভিত্তিক নিরাপত্তা প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনার এই অধিনায়ককে প্রধান টার্গেট করে একাধিকবার মৃত্যুর হুমকি দেওয়া হয়েছিল। নিরাপত্তা নথিতে উল্লেখ করা হয়েছে, টুর্নামেন্ট চলাকালীন সময়ে অন্য যেকোনো খেলোয়াড়ের তুলনায় মেসিকে সবচেয়ে বেশি সংখ্যক হুমকি দেওয়া হয়েছিল।

​তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এক ব্যক্তি স্টেডিয়ামে প্রবেশ করে সরাসরি লিওনেল মেসিকে হত্যা করার হুমকি দিয়েছিল। এছাড়া খেলোয়াড় এবং নিরাপত্তা কর্মীদের ওপর বড় ধরনের হামলার পরিকল্পনার আরেকটি হুমকিও নিরাপত্তা বাহিনীর নজরে এসেছিল। এই পরিস্থিতির পেক্ষাপটে কর্তৃপক্ষ দ্রুত কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং খেলোয়াড়, কর্মকর্তা ও স্টেডিয়ামের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক ঘটনা নিয়ে তদন্ত পরিচালনা করে।

​নিরাপত্তা ডোসিয়ারে লিওনেল মেসির পাশাপাশি ক্রিস্টিয়ানো রোনালদো এবং কিলিয়ান এমবাপের নিরাপত্তাজনিত ঘটনার কথাও উঠে এসেছে। রোনালদোর ক্ষেত্রে দলীয় অবস্থানের কাছাকাছি গিয়ে তার কাছে পৌঁছানোর কয়েকটি অননুমোদিত চেষ্টার ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

অন্যদিকে, প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় ফরাসি তারকা কিলিয়ান এমবাপে অনলাইনে বিভিন্ন ধরনের হয়রানি ও হুমকির মুখে পড়েছিলেন। এফবিআই এবং একাধিক পুলিশি প্রতিবেদনের ওপর ভিত্তি করে ডেইলি মিরর ও দ্য সান পত্রিকা এই তথ্য প্রকাশ করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৯ আগস্ট ২০২৬

মেসিকে হত্যার হুমকি ও আত্মঘাতী হামলার পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য ফাঁস

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

বিশ্বকাপ ফুটবল চলাকালীন সময়ে বিশ্বখ্যাত তারকা লিওনেল মেসিকে প্রাণনাশের হুমকি ও একটি আত্মঘাতী হামলার পরিকল্পনার তথ্য উন্মোচন করেছে এফবিআই এবং আন্তর্জাতিক পুলিশ কর্তৃপক্ষ।

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং ইন্টারন্যাশনাল পুলিশ কোঅপারেশন সেন্টারের (আইপিসিসি) রেকর্ডভিত্তিক নিরাপত্তা প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনার এই অধিনায়ককে প্রধান টার্গেট করে একাধিকবার মৃত্যুর হুমকি দেওয়া হয়েছিল। নিরাপত্তা নথিতে উল্লেখ করা হয়েছে, টুর্নামেন্ট চলাকালীন সময়ে অন্য যেকোনো খেলোয়াড়ের তুলনায় মেসিকে সবচেয়ে বেশি সংখ্যক হুমকি দেওয়া হয়েছিল।

​তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এক ব্যক্তি স্টেডিয়ামে প্রবেশ করে সরাসরি লিওনেল মেসিকে হত্যা করার হুমকি দিয়েছিল। এছাড়া খেলোয়াড় এবং নিরাপত্তা কর্মীদের ওপর বড় ধরনের হামলার পরিকল্পনার আরেকটি হুমকিও নিরাপত্তা বাহিনীর নজরে এসেছিল। এই পরিস্থিতির পেক্ষাপটে কর্তৃপক্ষ দ্রুত কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং খেলোয়াড়, কর্মকর্তা ও স্টেডিয়ামের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক ঘটনা নিয়ে তদন্ত পরিচালনা করে।

​নিরাপত্তা ডোসিয়ারে লিওনেল মেসির পাশাপাশি ক্রিস্টিয়ানো রোনালদো এবং কিলিয়ান এমবাপের নিরাপত্তাজনিত ঘটনার কথাও উঠে এসেছে। রোনালদোর ক্ষেত্রে দলীয় অবস্থানের কাছাকাছি গিয়ে তার কাছে পৌঁছানোর কয়েকটি অননুমোদিত চেষ্টার ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

অন্যদিকে, প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় ফরাসি তারকা কিলিয়ান এমবাপে অনলাইনে বিভিন্ন ধরনের হয়রানি ও হুমকির মুখে পড়েছিলেন। এফবিআই এবং একাধিক পুলিশি প্রতিবেদনের ওপর ভিত্তি করে ডেইলি মিরর ও দ্য সান পত্রিকা এই তথ্য প্রকাশ করেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত