সংবাদ

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ০৮:৩১ পিএম

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা

বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীকে অপহরণ করে গুম ও খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি শেষে র‌বিবার (৯ আগস্ট) ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
এর আগে গত ২১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম-খুনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের জবানবন্দিতে ইলিয়াস আলীকে গুম ও হত্যার ঘটনায় সাইফুর রহমানের নাম উঠে আসে। পরবর্তীতে গত ২৬ জুলাই রাতে বিশেষ সামরিক পুলিশ শাখা (প্রভোস্ট) তাকে বাসা থেকে আটক করে।
​এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, প্রাথমিক তদন্ত ও সাক্ষীর জবানবন্দিতে ইলিয়াস আলীকে অপহরণের ঘটনায় উইং কমান্ডার সাইফুরের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়াও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদসহ এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ভূমিকা নিয়েও বর্তমানে তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৯ আগস্ট ২০২৬

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীকে অপহরণ করে গুম ও খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি শেষে র‌বিবার (৯ আগস্ট) ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
এর আগে গত ২১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম-খুনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের জবানবন্দিতে ইলিয়াস আলীকে গুম ও হত্যার ঘটনায় সাইফুর রহমানের নাম উঠে আসে। পরবর্তীতে গত ২৬ জুলাই রাতে বিশেষ সামরিক পুলিশ শাখা (প্রভোস্ট) তাকে বাসা থেকে আটক করে।
​এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, প্রাথমিক তদন্ত ও সাক্ষীর জবানবন্দিতে ইলিয়াস আলীকে অপহরণের ঘটনায় উইং কমান্ডার সাইফুরের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়াও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদসহ এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ভূমিকা নিয়েও বর্তমানে তদন্ত চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত