র্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। রোববার (৯ আগস্ট) আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার আহ্বান জানিয়ে দিবসটি পালন করা হয়।
বিকালে সাপাহার উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল–‘আদিবাসী ধাত্রীদের সম্মান: জীবন ও সুস্থতা রক্ষা।’ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
উপজেলা আদিবাসী পরিষদের সভাপতি স্বপন কুজুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্যের সহধর্মিণী ফরিদা পারভিন, সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী। সভায় প্রধান বক্তা ছিলেন কর্নেল চড়ে।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। আদিবাসী নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐতিহ্যবাহী পোশাকে র্যালিতে অংশ নেন। র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট ঘুরে পুনরায় ডাকবাংলো প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী গান ও নৃত্য পরিবেশন করা হয়।
আয়োজকেরা জানান, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও জীবনযাত্রা সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং তাদের দাবিগুলো তুলে ধরতেই এই কর্মসূচি। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ আদিবাসী সম্প্রদায়ের বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন