সংবাদ

কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ, এগিয়ে আছে মেয়েরা

নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১১:০২ এএম

কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ, এগিয়ে আছে মেয়েরা
ছবি : সংগৃহীত

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে পাসের হার সামান্য বেড়েছে। তবে গত বছরের (২০২৫) তুলনায় কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। পাসের হার ও জিপিএ-৫–উভয় ক্ষেত্রেই ছেলেদের তুলনায় মেয়েরা বড় ব্যবধানে এগিয়ে রয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

বোর্ডের দেওয়া তথ্যানুযায়ী, এ বছর কুমিল্লা বোর্ডের অধীনে ছয়টি জেলার ১ হাজার ৮২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছে ৯৫ হাজার ৩৯৯ জন। গড় পাসের হার ৬৫.৪২ শতাংশ, যা গত বছর ছিল ৬৩.৬০ শতাংশ।

এ বছর জিপিএ-৫ পেয়েছে মোট ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল ৯ হাজার ৯০২ জন। ফলে পাসের হার বাড়লেও জিপিএ-৫ কমেছে।

ফলাফলের পরিসংখ্যানে দেখা গেছে, এ বছর ৫৪ হাজার ১৮৮ জন মেয়ে পাস করেছে, বিপরীতে ছেলেদের পাসের সংখ্যা ৪১ হাজার ২১১ জন। মেয়েদের পাসের হার ৬৬.৮৮ শতাংশ এবং ছেলেদের ৬৩.২৪ শতাংশ। জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও মেয়েরা এগিয়ে; ৫ হাজার ৮৪৮ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে, যেখানে ছাত্রদের সংখ্যা ৩ হাজার ৯৬৬ জন।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগ বরাবরের মতো শীর্ষে রয়েছে। এ বিভাগে পাসের হার ৮২.৮৮ শতাংশ। এ ছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৭.৪০ শতাংশ এবং মানবিক বিভাগে ৫০.৬১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এ বছর শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪টিতে, যা গত বছর ছিল ২২টি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ডের সচিব অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোসা. পাপিয়া আক্তারসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ, এগিয়ে আছে মেয়েরা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত