বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর আসন্ন নির্বাচন সামনে রেখে নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং বিদ্যমান সদস্যদের তথ্য যাচাই ও হালনাগাদের জন্য সাত সদস্যের একটি সহায়ক কমিটি গঠন করা হয়েছে।
বাণিজ্য সংগঠন-২ এর নির্দেশনার আলোকে অস্থায়ী প্রশাসকের মাধ্যমে কমিটিটি গঠন করা হয়েছে। বেসিস প্রশাসক ড. খাদিজা নাজনীনকে সদস্যসংক্রান্ত কার্যক্রমে সহযোগিতা করবে কমিটি।
কমিটির সদস্যরা হলেন- ট্রাস্ট-আইটি (বিডি) লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ জুয়েল, সলিউশন ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ ইবনে নূরুল ইসলাম, এজিএস কোয়ালিটি অ্যাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান হাবিব, এটোভা টেকনোলজির প্রতিষ্ঠাতা ও সিইও ফেরদৌস আলম, রেড স্প্যারো লিমিটেডের পরিচালক মো. ফুয়াদ হাসান, লেমিসে লিমিটেডের সিইও মো. রাশেদ উল হক সরকার এবং গ্লোবাল আইটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ তাপিত হাসান চৌধুরী।
কমিটির মূল দায়িত্ব হবে নতুন সদস্য অন্তর্ভুক্তি প্রক্রিয়ায় সহযোগিতা করা এবং বিদ্যমান সদস্যদের তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে হালনাগাদ সদস্যভিত্তি তৈরিতে প্রশাসককে সহায়তা করা। নির্বাচনী প্রক্রিয়ার অন্য কোনো বিষয়ে কমিটির স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার থাকবে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ছাড়া, কমিটির কোনো সদস্য আসন্ন বেসিস নির্বাচনে প্রার্থী হতে চাইলে নির্বাচনী তফসিল ঘোষণার দিনই তাকে কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করতে হবে।
গত ২২ সেপ্টেম্বর ডিজিটাল উন্নয়ন বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার নাজমীনের স্বাক্ষরে জারি করা নির্দেশনায় সদস্য তালিকা হালনাগাদ, তথ্য যাচাই এবং স্বচ্ছ সদস্যভিত্তি তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এর আগে বেসিসের ২০২৬-২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিল করে নতুন করে প্রস্তুতির উদ্যোগ নেওয়া হয়। সদস্য ও ভোটার তালিকা যাচাই এবং হালনাগাদের জন্য সাত সদস্যের কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছিল।
নতুন কমিটির কার্যক্রমের মাধ্যমে বেসিসের সদস্য তথ্য আরও হালনাগাদ ও নির্ভুল করার পাশাপাশি আসন্ন নির্বাচনের আগে সদস্য ও ভোটার তালিকা নিয়ে বিদ্যমান প্রশ্নগুলো নিরসনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন