সংবাদ

ফের ভোটার স্থানান্তর চালু করল ইসি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম

ফের ভোটার স্থানান্তর চালু করল ইসি
ছবি : সংগৃহীত

আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর কার্যক্রম আবার চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে মাঠপর্যায়ের কার্যালয়ে আগের মতো ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, যাচাই-বাছাই করে ইস্যু ও নিষ্পত্তির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ইসির এই চিঠি সব উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাকে দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরসংক্রান্ত আবেদন ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য ২ সেপ্টেম্বর মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। মাঠপর্যায়ের কার্যালয়ে ভোটার স্থানান্তর কার্যক্রম আবার চালুর জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফের ভোটার স্থানান্তর চালু করল ইসি

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর কার্যক্রম আবার চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে মাঠপর্যায়ের কার্যালয়ে আগের মতো ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, যাচাই-বাছাই করে ইস্যু ও নিষ্পত্তির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ইসির এই চিঠি সব উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাকে দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরসংক্রান্ত আবেদন ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য ২ সেপ্টেম্বর মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। মাঠপর্যায়ের কার্যালয়ে ভোটার স্থানান্তর কার্যক্রম আবার চালুর জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত