সংবাদ

বাসের হর্ন বাজিয়ে বিপাকে চালক, জরিমানা

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৬:৫৪ পিএম

বাসের হর্ন বাজিয়ে বিপাকে চালক, জরিমানা
ছবি : সংবাদ

ফেনীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি বাসকে জরিমানা করা হয়েছে। এ সময় যানবাহন থেকে ৬টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন খুলে নিয়ে ধ্বংস করা হয়। সোমবার (১০ আগস্ট) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মহিপাল হাইওয়ে থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, অভিযানে শব্দদূষণ সৃষ্টির দায়ে তিনটি বাসকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বাসগুলো থেকে ৬টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করে তাৎক্ষণিকভাবে তা ধ্বংস করা হয়। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের পরিদর্শক শাওন শওকত। এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাওন শওকত বলেন, পরিবেশ সুরক্ষা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। জনস্বার্থে এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

বাসের হর্ন বাজিয়ে বিপাকে চালক, জরিমানা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

ফেনীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি বাসকে জরিমানা করা হয়েছে। এ সময় যানবাহন থেকে ৬টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন খুলে নিয়ে ধ্বংস করা হয়। সোমবার (১০ আগস্ট) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মহিপাল হাইওয়ে থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, অভিযানে শব্দদূষণ সৃষ্টির দায়ে তিনটি বাসকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বাসগুলো থেকে ৬টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করে তাৎক্ষণিকভাবে তা ধ্বংস করা হয়। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের পরিদর্শক শাওন শওকত। এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাওন শওকত বলেন, পরিবেশ সুরক্ষা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। জনস্বার্থে এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত