যশোর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় চমকপ্রদ সাফল্য পেয়েছে আকিজ কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী শোয়াইব হাসান। বিজ্ঞান বিভাগ থেকে এক হাজার ২১৮ নম্বর পেয়ে সে যশোর শিক্ষা বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন করেছে বলে জানিয়েছেন আকিজ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ কামরুজ্জামান।
শোয়াইব হাসান যশোরের বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। তার বাবা মোহাম্মদ হাসানুজ্জামান শিমুল পেশায় স্বাস্থ্যকর্মী এবং মা নাসরিন সুলতানা স্কুলশিক্ষিকা। ছেলের এই সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
নিয়মিত অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও শিক্ষকদের দিকনির্দেশনাকে নিজের সাফল্যের মূল চাবিকাঠি বলে মনে করে শোয়াইব। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে সে।
শোয়াইবের মা নাসরিন সুলতানা বলেন, ছেলের এই অর্জন শুধু পরিবার বা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নয়, পুরো শার্শা উপজেলার শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে।

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন