সংবাদ

সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন কে?

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১২:৫৯ পিএম

সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন কে?
ছবি : সংবাদ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (৯ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন ২০২৬-এর ৭(১) ধারা অনুযায়ী মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছর মেয়াদে নিয়োগ দেওয়া হলো।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী মিফতাহ্ সিদ্দিকী দীর্ঘদিন ধরে সিলেটের রাজনৈতিক, সামাজিক ও জনস্পৃক্ততামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করছেন। তিনি ইতিমধ্যে সিলেট এমসি কলেজ ছাত্রদলের সভাপতি, সিলেট মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-প্রচার সম্পাদক, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক, সদস্যসচিব এবং সভাপতির দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি পাবলিক ভয়েস ওয়ার্কিং ফর বাংলাদেশ ও হলিসিটি কলেজিয়েট স্কুলের চেয়ারম্যান এবং এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ গভর্নিং বডির দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, সিলেট নগরীতে দীর্ঘদিন ধরে সুপেয় ও খাবার পানির তীব্র সংকট রয়েছে। সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং নগরবাসীর দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে সরকার এই পদে তাকে মনোনয়ন দিয়েছে। সিলেট ওয়াসা বোর্ড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলেও ব্যবস্থাপনা পরিচালক পদে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি। সাধারণত সরকারের সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন কে?

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত