টাঙ্গাইলের মধুপুরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মারামারিতে আব্দুল হালিম ফকির (৫৫) নামের একজন নিহত হয়েছেন। নিহতের বাবার নাম মৃত হায়দার আলী ফকির।
মঙ্গলবার (১১ আগস্ট) ১১টার দিকে উপজেলার ভবানীটেকি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মধুপুর উপজেলার ভবানীটেকি এলাকায় মৃত হায়দার আলী ফকিরের দুই ছেলে হবিবুর রহমান ফকির ও আব্দুল হালিম ফকিরের মধ্যে পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এরই জেরে দুই সহোদরের মধ্যে মারামারি বাধে, যাতে গুরুতর আহত হন আব্দুল হালিম। তাকে দ্রুত মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আনোয়ার হোসেন জানান, জমিজমার বিরোধে দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনায় আহত আব্দুল হালিমকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন