মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের (ভলান্টিয়ার) যাতায়াত সহজ করতে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ডিজঅ্যাবলড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন’ (ডিআরআরএ) এই উদ্যোগ নিয়েছে।
বুধবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বেচ্ছাসেবকদের হাতে বাইসাইকেল তুলে দেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, 'বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সমাজের মূল ধারায় অন্তর্ভুক্ত করতে ডিআরআরএ নিরলসভাবে কাজ করছে। আজকের এই ব্যতিক্রমী উদ্যোগের ফলে স্বেচ্ছাসেবকেরা আরও দ্রুত ও সহজে শিশুদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পারবেন। এটি ওই শিশুদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'
ডিআরআরএ-এর ঘিওর ও দৌলতপুর প্রকল্পের সমন্বয়কারী ডালিমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহীন আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. বিপুল বালো, ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) এম এ ওয়াদুদ ও ডিআরআরএ-এর প্রকল্প সমন্বয়কারী এখলাছ উদ্দিনসহ অনেকে।
আয়োজকেরা জানান, ঘিওর ও দৌলতপুর উপজেলায় মোট ১২০ জন স্বেচ্ছাসেবক প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করছেন। অনেক সময় তাদের দূর-দূরান্তে গিয়ে শিশুদের দেখাশোনা ও পড়ালেখায় সহায়তা করতে হয়। যাতায়াতের এই কষ্ট লাঘব করতেই বাইসাইকেল দেওয়া হচ্ছে। বুধবার (১২ আগস্ট) প্রথম দফায় ঘিওরের ৪ জন নারী ও ৪ জন পুরুষ স্বেচ্ছাসেবকের মাঝে এই সাইকেল বিতরণ করা হয়।

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন