সংবাদ

আর্থিক সহায়তা পেল ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবার

ফারহানা আক্তার, খাগড়াছড়ি
ফারহানা আক্তার, খাগড়াছড়ি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০২:০৫ পিএম

আর্থিক সহায়তা পেল ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবার
ছবি : সংবাদ

খাগড়াছড়ি রিজিয়ন ও লংগদু জোনের উদ্যোগে এক অসহায় পরিবারকে চিকিৎসা সহায়তা হিসেবে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোনের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়। দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ডানে আটারকছড়া এলাকার রিয়েল চাকমার বাবার উন্নত চিকিৎসার সুবিধার্থে রিজিয়ন কমান্ডারের নির্দেশনায় লেফটেন্যান্ট শাহরিয়ার নাফিস এই অনুদান হস্তান্তর করেন।

আর্থিক অনুদান গ্রহণ করে ভুক্তভোগী পরিবার লংগদু জোন তথা সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রমের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে।

উল্লেখ্য, পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং যেকোনো মানবিক প্রয়োজনে লংগদু জোন সব সময় পাশে থেকেছে, ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

আর্থিক সহায়তা পেল ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবার

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

খাগড়াছড়ি রিজিয়ন ও লংগদু জোনের উদ্যোগে এক অসহায় পরিবারকে চিকিৎসা সহায়তা হিসেবে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোনের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়। দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ডানে আটারকছড়া এলাকার রিয়েল চাকমার বাবার উন্নত চিকিৎসার সুবিধার্থে রিজিয়ন কমান্ডারের নির্দেশনায় লেফটেন্যান্ট শাহরিয়ার নাফিস এই অনুদান হস্তান্তর করেন।

আর্থিক অনুদান গ্রহণ করে ভুক্তভোগী পরিবার লংগদু জোন তথা সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রমের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে।

উল্লেখ্য, পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং যেকোনো মানবিক প্রয়োজনে লংগদু জোন সব সময় পাশে থেকেছে, ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে তারা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত