দেশের যেকোনো সংকটময় মুহূর্তে সশস্ত্র বাহিনী সবসময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
বুধবার
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন
আয়োজিত 'পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র, সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণ' শীর্ষক
এক সেমিনারে তিনি এই কথা
বলেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান
প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
পার্বত্য
অঞ্চলের জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, "পাহাড়ে
যারা বসবাস করছে, তাদের ছাড়া বাংলাদেশ হবে
না। আমরা সবাইকে নিয়ে
চলতে চাই। আপনারা নিজেদের
বাংলাদেশি হিসেবে পরিচয় দেবেন। আদিবাসী শব্দ নিয়ে কোনো
বিতর্ক চলবে না। স্বরাষ্ট্রমন্ত্রী
যেভাবে জঙ্গল সলিমপুর ঠিক করেছেন, সেভাবে
পাহাড় ঠিক করতে হবে।
পাহাড়ে কোনো ধরনের সন্ত্রাসী
কার্যক্রম করতে দেওয়া হবে
না।"
বক্তব্যে
রাশেদ খাঁন বলেন, "পাহাড়
থেকে সেনাবাহিনীকে সরিয়ে দিলে অশান্তি বাড়বে।
সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে থাকুক, এটা অনেকে চায়
না। মূলত তারা চাঁদাবাজি
করার জন্য সেনাবাহিনী থাকুক,
এটা চায় না। এ
দেশে সেনাবাহিনীর কোনো বিকল্প নেই।"
এনসিপি
নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন,
"এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী সেনাবাহিনীর দাড়ি নিয়ে কথা
বলেছে। এর জন্য আপনি
জাতি এবং সেনাপ্রধানের কাছে
দুঃখপ্রকাশ করেন। নাহিদ ইসলামের নির্দেশনায় নাসীরুদ্দীন পাটওয়ারী এসব খারাপ ও
উগ্র বক্তব্য দিচ্ছেন। আজকে সেনাবাহিনীর ভূমিকা
নিয়ে যারা প্রশ্ন তুলছে,
তাদের ভূমিকা নিয়েও এ দেশের মানুষের
প্রশ্ন রয়েছে। সেনাবাহিনীকে নিয়ে এনসিপির কেন
এত সমস্যা জানি না। তবে,
গোপালগঞ্জের ওই ঘটনায় সেনাবাহিনীই
কিন্তু আপনাদের উদ্ধার করেছে।"
বিগত
সরকারের সমালোচনা করে রাশেদ খাঁন
বলেন, "ড. ইউনূস মানুষের
প্রত্যাশা পূরণ করতে পারেনি।
ওই সময় যাদের উপদেষ্টা
হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের বেশিরভাগ অযোগ্য ছিল। নাহিদ ইসলাম
যে ৬ মাস দায়িত্ব
পালন করেছে, তিনি গণমাধ্যমের সংস্কার
করতে পারেনি। মাহফুজ আলমও পারেনি।"
এনসিপি
ও রাজনীতিকদের অবস্থান নিয়ে তিনি মন্তব্য
করেন, "তারা একসময় জামায়াতের
বিরুদ্ধে কথা বলতো, এখন
জামায়াতের সঙ্গে জোট করেছে। এ
জোটের নেতৃত্বে আর কোনো গণঅভ্যুত্থান
সফল হবে না। বিএনপি
সরকারের পতন হলেও আপনারা
কিন্তু দেশ চালাতে পারবেন
না। নাকি আওয়ামী লীগকে
ফিরিয়ে আনার জন্য আপনারা
এগুলো করছেন।"
কর্নেল
অলি আহমদের বিষয়ে তিনি বলেন, "কর্নেল
অলি আহমেদ এনসিপির নেতাদের ফাঁদে পা দিয়েছেন এবং
তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো কথা বলছেন।
এভাবে তার অধঃপতন হবে,
ভাবতেও পারিনি।"

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন